গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

13 May 2026, 8:05:05

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন, তথ্য অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও জানানো হয়। একই সঙ্গে জাল টাকার বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ উদ্যোগের বিষয়েও অবহিত করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: