খানজাহান আলী মাজার এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার
খানজাহান আলী মাজার এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাগেরহাট সদর মডেল থানাধীন খানজাহান আলী মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাখারিকাটি গ্রামের চান্দু মল্লিকের ছেলে নাসির মল্লিক (২৭), বাগেরহাটের নোনাডাঙ্গা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৪৬), নাগেরবাজার এলাকার মোজাম্মেলের ছেলে আশিক বেপারী (৩২), চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকার রমজান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩০) এবং বাগেরহাটের চিরুলিয়া এলাকার আমিরুদ্দিন পাইকের ছেলে মো. বাবলা পাইক (৩৩)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে খানজাহান আলী মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: