ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

15 August 2026, 4:04:11

ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ ইকবাল জাহিদী মিজু (৩৮), পিতা- মোঃ শরিফুল ইসলাম জাহিদী এবং কামাত আঙ্গারিয়া গ্রামের মোঃ নুর আলম (৩৫), পিতা- মোঃ জালালউদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নুর আলমের বসতবাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ইকবাল জাহিদী মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুই পুলিশ সদস্য সামান্য আহত হলেও পুলিশের সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু উপজেলার একজন পরিচিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: