খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) | বিডি-প্রেস 24 ডট কম

খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)

17 May 2026, 8:44:57

খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)

মোঃ নূর হোসাইন বাবু, খাগড়াছড়ি ​পানছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য খাগড়াছড়িতে সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম পাহাড়ে সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

​অদ্য ১৬ মে ২০২৬ (শনিবার) দুর্গম পাহাড়ে ৩’ বিজিবির চিকিৎসা সেবা প্রদান।

পানছড়ি উপজেলার কেস্টমনিপাড়া একটি দুর্গম এলাকা। স্বাস্থ্য সেবায় অনেক পিছিয়ে আছে এই এলাকাটি। পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আঁকাবাঁকা ছাব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চিকিৎসা সেবা নিতে আসা খুবই কষ্টসাধ্য। তাই তাদের মাঝে চিকিৎসা সেবার হাত বাড়ায় লোগাং জোন (৩ বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলামের দিক নির্দেশনায় এলাকার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ (পুরুষ, নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক। চিকিৎসা নিতে আসা সকলেই এ চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করেন।

​ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, “বিজিবি সবসময়ই সীমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি সাধারণ মানুষের বন্ধু হিসেবে কাজ করে। স্থানীয় জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাহাড়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উল্লেখ্য যে, পানছড়ি ব্যাটালিয়ন নিয়মিতভাবে দুর্গম এলাকার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ এবং দুস্থদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় জনমনে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard