কর্মব্যস্ততার মাঝেও মানবতার সেবায় নিবেদিত অ্যাড, জাকির হোসেন জুয়েল | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

কর্মব্যস্ততার মাঝেও মানবতার সেবায় নিবেদিত অ্যাড, জাকির হোসেন জুয়েল

7 July 2026, 10:46:20

কর্মব্যস্ততার মাঝেও মানবতার সেবায় নিবেদিত অ্যাড, জাকির হোসেন জুয়েল

​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

কর্মস্থল ঢাকার কর্মব্যস্ততা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের মানুষের পাশে দাঁড়ানোই যেন তার ব্রত। সুযোগ পেলেই ছুটে আসেন নিজের শিকড়ে, আর এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসেন মানবিক কাজে। তিনি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।
​অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের কৃতি সন্তান। নিজ এলাকায় জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডে নিয়মিত সম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয় জনসাধারণের কাছে অত্যন্ত সমাদৃত।
​সাম্প্রতিক বিভিন্ন মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাকে এলাকার অসহায় মানুষের খোঁজখবর নিতে দেখা গেছে। সমাজের উন্নয়ন ও জনসেবামূলক কাজে তার এমন সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এছাড়া স্থানীয় খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদানের অংশ হিসেবে তাকে যুবসমাজের সাথে সম্পৃক্ত থাকতে দেখা যায়। স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনেও তিনি নিয়মিত মাঠপর্যায়ে সরব উপস্থিত থাকেন।
​এলাকাবাসীর প্রত্যাশা, অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েলের এই মানবিক অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তিনি তার সততা ও কর্মস্পৃহা দিয়ে এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মানবতার কল্যাণে কাজ করার বিষয় এ্যাড, জাকির হোসেন জুয়েল বলেন.আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে যদি এলাকার মানুষের উন্নয়নে জীবন যাত্রার পরিবর্তনে ভূমিকা রাখতে পারি তাহলেই আমি মনে করি আমি আমার পড়াশোনা এবং আমার জন্ম সার্থকতা লাভ করেছি । নিজ মাতৃভূমির প্রতি যার ভালবাসা না থাকবে আমার কাছে সে সঠিক মানুষ নয় ।
তিনি আরও বলেন নিজ নিজ এলাকায় সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করি তাহলে আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতি হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: