কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ফরহাদ,হোসাইন , কয়রা (খুলনা) প্রতিনিধি:
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুর ১২.৩০ টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম। এ সময় তিনি বলেন, কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সদর উদ্দিন আহমদ, কামাল হোসেন, সিরাজুদ্দৌলা লিংকন, কোহিনুর আলম,
আবু বকর সিদ্দিক,আলাউদ্দিন, ডা: মোস্তাফিজুর রহমান সোহাগ , হাফিজুর রহমান, জি এম মোনায়েম, মোস্তফা রেজয়কনুল করিম, ডা: মাসুম বিল্লাহ, আল আমিন, আশিকুজ্জামান, ডা: মোস্তাফিজুর রহমান, আ: আলিম, রিয়াজুল আকবর
মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: