CTM-এর প্রতিবেদনের বিরুদ্ধে সিনিয়র নার্স মাহফুজের প্রতিবাদ
CTM-এর প্রতিবেদনের বিরুদ্ধে সিনিয়র নার্স মাহফুজের প্রতিবাদ

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
সিনিয়র নার্স মাহফুজ বলেন, CTM-এর প্রতিবেদনে “একশ টাকা নিয়ে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রোগীর শরীরে পুশ করা হয়েছে”—এমন দাবি করা হয়েছে, যা তিনি ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা বলে দাবি করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিডি প্রেস ২৪ এর প্রতিনিধিকে তিনি জানান, এক রোগীর জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে ব্যাগে রাখা হয়েছিল। পরে ওই ব্যাগে দুটি মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া গেলেও সেগুলো রোগীর শরীরে পুশ করা হয়নি।
তিনি আরও জানান, বিষয়টি জানার পর দায়িত্বরত আনসার সদস্য রোগীর স্বজনদের কাছ থেকে ওষুধ কোথা থেকে ও কার মাধ্যমে আনা হয়েছে তা জানতে চান। পরে সংশ্লিষ্ট দালালকে এনে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।
মাহফুজের দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে তাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের অনুরোধ জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: