ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে নেই যাত্রী ছাউনি চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জনদুর্ভোগ / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে নেই যাত্রী ছাউনি চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা

29 July 2026, 9:55:44

ঠাকুরগাঁওয়ে রুহিয়া রেল স্টেশনে নেই যাত্রী ছাউনি চরম দুর্ভোগে ট্রেন যাত্রীরা

​কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার গুরুত্বপূর্ণ জনপদ রুহিয়া রেল স্টেশনে একটি যাত্রী ছাউনির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ ও ট্রেন যাত্রীদের. স্টেশন এলাকায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের বসার বা রোদ-বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণের জোরালো দাবি জানিয়ে আসছেন স্থানীয় এলাকাবাসী ও নিয়মিত ট্রেন ভ্রমণকারীরা.
​জানা গেছে, রুহিয়া রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলে ১৯২৮ সালের ৮ই মে প্রথম চালু করা হয়, বর্তমানে এই স্টেশন দিয়ে প্রতিদিন বিভিন্ন রুটের শত শত যাত্রী যাতায়াত করেন। কিন্তু স্টেশনে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং বিশেষ করে কোনো যাত্রী ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি ও ঝড়-ঝাপটার মধ্যে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে হয় যাত্রীদের। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য এই দুর্ভোগ চরমে পৌঁছায়। বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এবং প্রচণ্ড গরদে যাত্রীদের স্টেশনে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
​স্থানীয় সচেতন মহল ও ট্রেন যাত্রীদের দাবি, অবিলম্বে রুহিয়া রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগ লাঘবে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা জরুরি। জনস্বার্থে দ্রুত এই বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন
বাংলাদেশ রেলওেয়ের লালমনিরহাট এর বিভাগীয় প্রকৌশলী মোঃ শিপন আলী প্রতিবেদককে বলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনের প্লাটফর্ম এক্সটেনশন এবং যাত্রী ছাউনির নির্মাণ বিষয় ইতিমধ্যে রেলওয়ে পশ্চিমা অঞ্চল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে আশা করি নির্মাণ কাজ খুব অল্প সময়ে শুরু হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: