নলছিটিতে মাদক বিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

নলছিটিতে মাদক বিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

3 June 2026, 5:42:23

নলছিটিতে মাদক বিরোধী সোসাইটির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আমির হোসেন, নলছিটি, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী সোসাইটির উদ্যোগে স্থানীয় কুশাংগল বটতলায় ৫ ও ৬নং ওয়ার্ডের জনগনকে নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম। মোঃ এবাদুল হাওলাদারের সভাপতিত্ব অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আল আমিন হাওলাদার, শাহাচান হাওলাদার, মকিম হোসেন, আঃ রহিম, কবির হোসেন, আবু মুসা সরদার, মোঃ সোহাগ হোসেন প্রমুখ।

বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সবধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকরেন। এসময় তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রসাশনের কাছেও সহায়তা কামনা করন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওঃ মোঃ আক্তার হোসেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: