বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠিত

31 October 2026, 3:58:30

বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠিত

এইচ এম জাকির, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল গুলশান পোস্ট অফিস কার্যালয়ে কর্মসূচিটি অত্যন্ত জাকজমকভাবে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গুলশান পোস্ট অফিসে নতুন কর্মস্থলে যোগদান করেন পোস্টমাস্টার এম এ হান্নান। গুলশান পোস্ট অফিসের সাবেক পোস্টমাস্টার মোঃ জাহাঙ্গীর আলম (এলএসজি)-এর অবসরজনিত বিদায় এবং নতুন পোস্টমাস্টার এম এ হান্নান এর যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। গুলশান পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার এম এ হান্নান বলেন উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের আন্তরিক অভ্যর্থনা, সম্মান ও শুভেচ্ছায় আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ লতীফ অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, ঢাকা নগরী উত্তর বিভাগ,
মোর্শেদ আলম ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ খলিলুর রহমান ভূঁঞা, সভাপতি, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি । অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদরুল আমিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটি । কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত মোঃ জাহাঙ্গীর আলম-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করেন। পোস্টমাস্টার জাহাঙ্গীর আলম ও এম এ হান্নান উভয়ই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং আয়োজকবৃন্দের প্রতি জানান আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। নতুন কর্মস্থলে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন নতুন যোগদানকৃত পোস্টমাস্টার এম এ হান্নান । মহান আল্লাহ তাআলা যেন তাকে যথাযথভাবে দায়িত্ব পালনের তৌফিক দান করেন তার জন্য আল্লাহতালার প্রতি প্রার্থনা করেন নতুন পোস্টমাস্টার এম এ হান্নান। এছাড়াও তিনি ঢাকা নগরী উত্তর বিভাগের সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন। পরে অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার জাহাঙ্গীর আলমকে নানা পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard