কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / পরিবার / বিস্তারিত

কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন

2 June 2026, 11:32:55

কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা নিবেদন

দেওয়ান মাসুকুর রহমানঃ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা, সৃজন সাংস্কৃতিক গোষ্ঠির সংগঠক, আজীবন লড়াই-সংগ্রামী, শোষণহীন সমাজ বিনির্মাণে যিনি গণসংগীতকে করেছিলেন সমাজ পরিবির্তনের হাতিয়ার, সুরকার ও গণসংগীত শিল্পী, কমরেড কামরুদ্দিন আফসারের মরদেহে আজ ১ জুন ২০২৬ কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, শেরপুর জেলা সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা, কমরেড জহুরুল হক, কমরেড ফাহাদ বিন হাসান সজীব। আরো উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক অশোক ধর, সাংবাদিক হুমায়ুন মুজিব।

কমরেড কামরুদ্দিন আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “কমরেড কামরুদ্দিন আফসার ছিলেন সংগ্রাম, সংস্কৃতি ও মানবমুক্তির এক নিবেদিতপ্রাণ সৈনিক। তিনি গণসংগীতকে কেবল শিল্পচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং এটিকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের ভাষায় রূপান্তরিত করেছিলেন। তাঁর কণ্ঠে ও সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে শোষিত-বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও সংগ্রামের কথা।”
তিনি আরও বলেন, “দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন এবং বামপন্থী রাজনৈতিক সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁর জীবনাদর্শ ও সাংস্কৃতিক সংগ্রাম থেকে অনুপ্রেরণা লাভ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অকৃত্রিম সহযোদ্ধা, সংস্কৃতিকর্মী ও মানবিক ব্যক্তিত্বকে হারালাম।”

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: