শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে

শার্শা উপজেলা প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর শুক্রবার ২০২৫।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুক্তিযুদ্ধের কিংবদন্তি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এ দিনে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। দলের সহযোদ্ধাদের জীবন ও অস্ত্রশস্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে চিরবিদায় নেন এ মহান মুক্তিযোদ্ধা।
শহীদ হওয়ার পর তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে দাফন করা হয়। দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পান।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদ নগর) জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মাতার নাম জেন্নাতুন্নেছা।
শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনটি পালনে যশোর বিজিবির পক্ষ থেকেও বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: