ডিমলা খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
ডিমলা খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলামী এর পূর্ব প্রস্তুতি কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে ২২ মে (শুক্রবার) রাত ৮ টায় ডালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা। সেই লক্ষ্যে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশের মাধ্যমে অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ছাদের হোসেন জেলা ও সূরা কর্ম পরিষদ সদস্য নীলফামারী , মাওলানা মহিউর রহমান জেলা ইউনিট সদস্য, আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মাও: কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়বে আমীর, ডিমলা আরো উপস্থিত ছিলেন মাও : কাজী রুকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারী, ডিমলা। অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি, ডিমলা।
উক্ত কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামির খালিশা চাপানি ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান এর সভাপতি তে অনুষ্ঠিত হয়।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: