প্রকাশিত হলো ইউনিয়ন পরিষদের বাজেট | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

প্রকাশিত হলো ইউনিয়ন পরিষদের বাজেট

20 May 2026, 10:26:27

প্রকাশিত হলো ইউনিয়ন পরিষদের বাজেট

মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হলো। সভা জাগীর ইউনিয়ন পরিষদের অর্থবছর-২০২৬-২০২৭-বর্ণাঢ্য আয়োজন এর মাধ্যমে প্রকাশ করা হলো। জাকির ইউনিয়নের বাজেট ঘোষণার সময়, সভাপতিত্ব করেন জনাব রিক্তা খাতুন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তৃণমূল পর্যায়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ, সুস্থতা ও জবাবদিহিতা নিশ্চিত করন, সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং টেকসই উন্নয়নের সার্বিক দিক তুলে ধরেন। উপস্থাপনা করেন মোহাম্মদ নুরুজ্জামান জাগির ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা। জনগণের উপস্থিতিতে বাজেটের আয় ব্যয় প্রকাশ করেন। মোট আয়,২২,৪৩২,৯৬৩ ও ব্যয় ২১,৬৮৫,৫৬৩ টাকা এবং ইউনিয়ন পরিষদ কাছে জমা আছে ৭৪৭,৪০০,ইউনিয়ন পরিষদের প্রতিটা ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।প্রতিটি ওয়ার্ড থেকে জনগণের কাছ থেকে তাদের কোন এলাকা তাদের এলাকার উন্নয়ন সম্পর্কে জিজ্ঞেস করা হয় এতে তারা জাগীর ইউনিয়ন পরিষদের সচিব এবং মেম্বারের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।তাঁরা আরও আশা প্রকাশ করেন উন্নয়নের ধারা অব্যাহিত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: