শান্তিগঞ্জের আক্তাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো একজনের | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

শান্তিগঞ্জের আক্তাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো একজনের

13 May 2026, 7:50:53

শান্তিগঞ্জের আক্তাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো একজনের

সেলিম মাহবুবঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তির নাম নিরব আহমদ (১৫)। সোমবার বিকালে পাগলা জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর একই উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা, প্রবাসী তাজুল ইসলামের পুত্র ও আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

এসময় সাথে থাকা সাকিবুল ইসলাম (১৫) নামের অপর এক আরোহীও গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কৈতক ৫০ শয্যা হাসপাতালে ও পরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। আ’হত সাকিবুল একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী দু’জন। জিক্সার ব্রান্ডের অনটেস্ট মোটরসাইকেলটি কালা ব্রিজের মোড়ে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়।এতে ছিটকে পড়েন আরোহী দু’জন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। মানুষ কাছে গিয়ে দেখেন যে, ঘটনাস্থলেই নি’হত হয়েছেন নিরব। রক্তাক্ত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কৈতক ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে নেয়া মাউন্ট এডোরা হাসপাতালে।

ইসলামপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন জানান, একটি তাজা প্রাণ এভাবে নিভে যাবে ভাবতেই কষ্ট লাগছে। তিনি নিরব আহমদের মৃত্যুর সংবাদটি জানিয়েছেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: