পরশুরামে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
পরশুরামে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান, পরশুরাম (ফেনী) প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আরিফা সুলতানা টেটেশ্বর গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আরিফা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবির ক্যাপশন: পরশুরামের টেটেশ্বরে পুকুরে ডুবে নিহত ২ বছরের শিশু আরিফা সুলতানা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: