চরফ্যাশনে ইমামকে হেনস্তার অভিযোগে আলেম সমাজের মানববন্ধন
চরফ্যাশনে ইমামকে হেনস্তার অভিযোগে আলেম সমাজের মানববন্ধন

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ
আজ ১২ ই মে রোজ মোঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটের সময় চরফ্যাশনে এক ইমামকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে চরফ্যাশন সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় আলেম সমাজ।
আজ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উপস্থিত বক্তব্যে চরফ্যাশন উপজেলার সাবেক পৌর সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, একজন সম্মানিত ইমামকে হেনস্তা করা অত্যন্ত ন্যাক্কারজনক ও দুঃখজনক ঘটনা। এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং তিনি আরোও বলেন এই আসনের এমপি নুরুল ইসলাম নয়ন খুবই ধর্ম প্রায়ন লোক তিনি আলেমদেরকে খুব ভালোবাসেন,তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন।
মানববন্ধনে উপস্থিত আলেমরা আরও বলেন, ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এসময় স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খোজ নিয়ে জানা যায় যে,গতকাল থেকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি ও অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমাদের আবেগ নয়, সচেতনতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিষয়গুলো দেখা উচিত।
খোজ নিয়ে জানা গেছে, হুজুর একটি ছোট বাচ্চাকে পড়া জিজ্ঞাসা করেছিলেন। বাচ্চাটি সুন্দরভাবে পড়া বলতে পারায় হুজুর আবেগাপ্লুত হয়ে তাকে কোলে নিয়ে আদর করেন ও চুমু দেন। কিন্তু এই সাধারণ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
জানা গেছে, হুজুরের শ্বশুরবাড়ির সাথে আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে শ্বশুরবাড়ির কিছু লোক ও একটি এতাআতী গ্রুপ মিলে পরিকল্পিতভাবে বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করেছে বলে স্থানীয় কিছু লোকজন মনে করেন।
এবং হুজুরের পরিবার ও স্থানীয় আলেম সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: