বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিনাজপুরের বিরামপুরে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিনাজপুরের বিরামপুরে

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্ত আলোচনার মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
আজ বেলা ১২টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্যফোরামের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে শহরের ঢাকা মোড় এলাকা থেকে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোরশেদ মানিক।
বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিলন, যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের ২ সভাপতি মাহমুদুল হক মানিক ও শাহ আলম মন্ডল, সাংবাদিক রফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, ফাহিম সরকার সহ অন্যান্যরা।
এতে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ি উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাগর-রুনি হত্যা হত্যার বিচারসহ সকল নির্যাতিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকার ঘোষনা দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: