চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / জাতীয়, স্বাস্থ্য / বিস্তারিত

চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার

30 April 2026, 8:43:45

চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে....ডা: জিয়াউদ্দিন হায়দার

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব লাভ করায় ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেনসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে দেয়া সাক্ষাৎকারে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও দায়িত্ব আমার জন্য একদিকে যেমন সম্মানের, অন্যদিকে তেমনি বড় একটি দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবো। বিশেষ করে গ্রামাঞ্চল ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে, যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার এবং দক্ষ চিকিৎসক-নার্স নিয়োগের মাধ্যমে একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এসময় উপস্থিত নেতৃবৃন্দ ড. জিয়াউদ্দিন হায়দারের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দেশের স্বাস্থ্যখাতে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: