ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২ | বিডি-প্রেস 24 ডট কম

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

30 April 2026, 8:25:24

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪৫ মিনিটে ভূল্লী থানার একটি দল উপজেলার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি পান্তাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোঃ ফারুক হোসেন (২৬) ও মোঃ সজীব ইসলাম (১৮) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ (চল্লিশ) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো নেশাজাতীয় মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে পুলিশ।

ভূল্লী থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: