দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাবলুর পাশে ফুলগাজী উপজেলা শ্রমিকদল | বিডি-প্রেস 24 ডট কম

দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাবলুর পাশে ফুলগাজী উপজেলা শ্রমিকদল

23 April 2026, 6:10:34

দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাবলুর পাশে ফুলগাজী উপজেলা শ্রমিকদল

জসিম উদ্দিন , ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালক বাবলুর পাশে দাঁড়িয়েছে উপজেলা শ্রমিকদল। মানবিক এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

গত ২০ এপ্রিল জিএমহাট-মুন্সীরহাট সড়কে সিএনজি চালানোর সময় বিপরীত দিক থেকে আসা রাণীরহাট এলাকার একটি মোটরসাইকেলের সঙ্গে বাবলুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তার মাথা, হাত ও ঘাড়ে আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বিশ্রাম ও নিয়মিত চিকিৎসার পরামর্শ দেন। বর্তমানে তিনি পশ্চিম বশিকপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার দুই দিন পর, ২২ এপ্রিল রাতে শ্রমিক ইউনিয়ন ফুলগাজী উপজেলা শাখার নেতৃবৃন্দ বাবলুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তারা চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।

সংগঠনের নেতারা জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। তারা বলেন, আমরা শুধু একটি সংগঠন নই, আমরা একে অপরের পরিবারের মতো। শ্রমিকদের যেকোনো দুর্দিনে পাশে থাকার চেষ্টা করি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ মজুমদার, উপদেষ্টা সিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও দায়িত্ববোধের ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
ফুলগাজীতে এই ঘটনাটি প্রমাণ করে, দুর্ঘটনা শুধু দুর্ভোগ নয়—মানুষের মানবিকতাও জাগিয়ে তোলে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: