বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

27 November 2026, 8:45:55

বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কনকদিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে কনকদিয়া বাজারের স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিরন জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বাউফল পৌর বিএনপির সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো: হাসান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ মঞ্জু বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অগ্নি-সন্ত্রাসে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এখনই এসব কর্মকাণ্ড থেকে বিরত হন; অন্যথায় আইনের আওতায় এনে সবাইকে কারাগারে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে হাজী মাসুম বিল্লাহ পলাশ অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে অবরুদ্ধ করে বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বাইরে থেকে খাবার পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছিল। তিনি অগ্নি-সন্ত্রাসে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার মো:এইচ এম ফিরুজ হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সী টিপু, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনির ও বশির এবং ছাত্রদল নেতা হাসান হাওলাদার ও ইব্রাহিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশটি সঞ্চালনা করেন বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard