শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের”সুমি” | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের”সুমি”

15 November 2026, 6:38:01

শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের"সুমি"

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বেস্ট মেকআপ আর্টিস্ট’ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মুগ্ধ বিউটি মেকওভারের কর্ণধার সুমি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

মুগ্ধ বিউটি মেকওভারের কর্ণধার সুমিকে মেকআপ শিল্পে একজন শিল্পীর দক্ষতা, সৃজনশীলতা, পেশাদারত্ব এবং উল্লেখযোগ্য কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পেয়ে সুমি বলেন, জাতীয় স্বীকৃতি কাজের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই অর্জনের পেছনে রয়েছেন আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং মুগ্ধ বিউটি মেকওভারের প্রতিটি গ্রাহক। যাঁরা সবসময় আমাকে অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।

আমি চাই এই অর্জনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের নাম আরও বড় পরিসরে তুলে ধরতে এবং ভবিষ্যতেও নিজের কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে।।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard