শিবগঞ্জে এসআরবির বড় অভিযান: বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ, মাদক / বিস্তারিত

শিবগঞ্জে এসআরবির বড় অভিযান: বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

2 November 2026, 11:41:04

শিবগঞ্জে এসআরবির বড় অভিযান: বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অভিযানে বিপুল পরিমাণ কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সতেরো রশিয়া চামা গ্রামের আমবাগানে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কয়েকটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ, ১২ বোতল ‘ম্যাজিক মোমেন্টস’ ভদকা এবং ৮ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ হুইস্কি উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল বা আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard