নেত্রকোনায় পুরাতন কালেক্টর মাঠে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৬ ইং উদ্বোধন
নেত্রকোনায় পুরাতন কালেক্টর মাঠে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা-২০২৬ ইং উদ্বোধন

মোঃ মিনারুল ইসলাম. জেলা প্রতিনিধি,নেত্রকোনা:
দেশীয় শিল্পপণ্যের প্রসার ও প্রচারের লক্ষ্যে নেত্রকোনায় মাসব্যাপী ‘শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ২০২৬ ইং শুরু হয়েছে। নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের আয়োজনে স্থানীয় পুরাতন কালেক্টর মাঠে (বড় মসজিদের বিপরীত পাশে) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গতকাল ১ নভেম্বর ২০২৬ ইং রোজ রবিবার সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও নেত্রকোনা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু।
নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মুখলেছুর রহমান খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যবসাযী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সানাউল হক মাসুম, বাহার মাসুম
বিএনপি নেতা লুৎফুল হক মার্শালসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু বলেন, “স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য দেশবাসীর কাছে পরিচিত ও ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আশা করি, জেলার মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের পাশাপাশি আনন্দ উপভোগ করতে পারবেন।”
সভাপতির বক্তব্যে মো. মুখলেছুর রহমান খান খসরু বলেন, “আমাদের লক্ষ্য নেত্রকোনার স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়া। মেলায় হাতে তৈরি পোশাক, বাঁশ ও বেতের তৈরি পণ্য, দেশীয় খেলনা সামগ্রী, ঐতিহ্যবাহী নকশী কাঁথা, পিঠা-পুলি এবং বিভিন্ন ব্যবহারিক পণ্যের সমাহার ঘটেছে। এ ছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ আনন্দমুখর পরিবেশে মাসব্যাপী এই মেলা চলবে।”
আয়োজকদের পক্ষ থেকে মেলাটি সফল করতে এবং এর আনন্দ উপভোগ করতে নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: