ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য রেলী | বিডি-প্রেস 24 ডট কম

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য রেলী

16 April 2026, 12:02:24

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য রেলী

কক্সবাজার প্রতিনিধি।

ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১ লা বৈশাখ পালিত হয়েছে। নতুন বছরের নতুন দিনে সবার প্রতি শুভ কামনা জানিয়ে গতকাল কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সূলতানার নেতৃৃত্বে এ উপলক্ষে বর্ণাঢ্য রেলি বের করা হয়। যা ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রেলীতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার,  জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,  ইসলামাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,  ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম সহ
উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,
শিক্ষক -শিক্ষার্থী,  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় লোকজন অংশগ্রহন করেন।

এ সময় রং বেরঙের প্লে+ কার্ড প্রদর্শন ও বৈশাখী সংগীত এসো হে বৈশাখ, এসো এসো পরিবেশিত হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: