ফুলবাড়িতে জামাতের সীরাত সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / রাজনীতি / বিস্তারিত

ফুলবাড়িতে জামাতের সীরাত সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

28 August 2026, 2:38:39

ফুলবাড়িতে জামাতের সীরাত সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শাহজামাল শাওন, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া। জামাতের আমির আব্দুল মালেকের সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মাওলানা ইউনুস আলীর পরিচালনায়
​সম্মেলনে বক্তা পেশ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম সুজা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান ,পেশাজীবীর পরিষদের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম প্রমূখ। এ সময়ে নেতৃবৃন্দরা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও সামাজিক অবক্ষয় দূর করতে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসুল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ ও বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard