চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / সাহিত্য / বিস্তারিত

চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন

28 August 2026, 1:40:10

চিতলমারীতে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন

সাংবাদিক, সাহিত্যিক ও লেখকদের মিলনমেলায় প্রাণবন্ত আয়োজন

চিতলমারি, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে সাহিত্যচর্চা ও সৃজনশীলতার নতুন সংযোজন হিসেবে ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, ছড়াকার, আবৃত্তিকার ও লেখকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত এক সাহিত্যিক মিলনমেলায়।

শুক্রবার (২৮ আগস্ট) শহীদ মিনার রোডের মেট্রো ফার্নিচারে চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা ডিগ্রি কলেজ, চিতলমারীর বাংলা বিভাগের সাবেক প্রভাষক সুরঞ্জন দেবনাথ।

আনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৌহার্দ্য ও আন্তরিকতার আবহে একে একে উন্মোচিত হয় ‘চিত্রা সাহিত্য সাময়িকী’র মোড়ক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী। বক্তব্য রাখেন সাময়িকীটির প্রকাশক ও সম্পাদক পংকজ মন্ডল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিতলমারী এস এম স্কুলের শিক্ষক হাফিজুর রহমান।

বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করে। স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে নিয়মিত সাহিত্য সাময়িকীর প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নতুন ও সম্ভাবনাময় লেখকদের সৃজনশীলতা পাঠকের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, কবি, ছড়াকার, আবৃত্তিকার, লেখক ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে চলে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতা নিয়ে মতবিনিময়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard