দিনাজপুরে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
দিনাজপুরে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
মাফিকুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি :-
দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (২৬ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
একই দিনে প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ও রংপুর জেলা বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর মধ্যে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত নেতারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



