মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ
মোরেলগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির, বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের অভিযোগ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোরেলগঞ্জ প্রেস ক্লাব বরাবর পাঠানো এক প্রতিবাদপত্রে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল এ প্রতিবাদ জানান।
প্রতিবাদপত্রে বলা হয়, গত ২৪ আগস্ট জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ শাখার সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে ‘বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন’ বক্তব্য দেওয়া হয়। এর প্রতিবাদে পরদিন ২৫ আগস্ট উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করে।
বিএনপির দাবি, ওই সংবাদ সম্মেলনে দলের সভাপতি মো. শহিদুল হক বাবুলের দেওয়া বক্তব্যের একটি খণ্ডিত অংশ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে তার বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, সাংবাদিকদের উদ্দেশে ওই বক্তব্য দেওয়া হয়নি এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই। সাংবাদিকদের সঙ্গে দলের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির সভাপতি ও সাংবাদিকদের মধ্যে বিরোধ বা সাংবাদিকদের হুমকির যে বিষয়টি প্রচার করা হচ্ছে, তা বিএনপির দাবি অনুযায়ী সত্য নয়। একটি মহল বক্তব্যকে ভিন্নখাতে প্রবাহিত করে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে ‘মিথ্যাচার’ না করার আহ্বান জানানো হয়।
তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ শাখার কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



