হামে কাঁপছে কুষ্টিয়া: চার মাসে প্রাণ গেল ৯ শিশুর
হামে কাঁপছে কুষ্টিয়া: চার মাসে প্রাণ গেল ৯ শিশুর
তানভীর আজাদ, রিপোর্টার কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় একই উপসর্গে মোট ৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে রোগীর চাপও বেড়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ জন।
সোমবার (৪ মে) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা রাব্বির ৭ মাস বয়সী সন্তান চিকিৎসাধীন অবস্থায় রোববার গভীর রাতে মারা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ।
চলতি বছর জেলায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬৮ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, হামের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

