হান্নান হত্যা মামলার প্রধান আসামিসহ দুই ভাই গ্রেফতার
হান্নান হত্যা মামলার প্রধান আসামিসহ দুই ভাই গ্রেফতার

জসিম উদ্দিন, জেলা প্রতিনিধি ফেণীঃ
ফেনীর ফুলগাজী উপজেলার আলোচিত হান্নান হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত ওরফে রিমন (২২) এবং ৩ নম্বর আসামি মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামি সহোদর ভাই এবং তারা ফুলগাজী উপজেলার ঋষ্যমুখ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় ফুলগাজী থানার এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত ২৮ মে রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় হান্নানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: