হরিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ বিতরণ
হরিরামপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ বিতরণ
মাফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় এবং সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) আকরাম আলী মাস্টার ও আলহাজ্ব মমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় মোশাররফ হোসেন, লিটন পাইকার ও ইনতাজুল মাস্টারসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকের পক্ষ থেকে হরিরামপুর ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বিষয়ে তাঁরা গুরুত্ব দেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



