শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড

16 April, 2026 12:18:46
সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড

‎ম.ম.রবি ডাকুয়া, মোংলা(বাগেরহাট) প্রতিনিধিঃ

‎সুন্দরবনে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা অন্তত ১০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে পাঁচজন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা এবং বাকিরা মোরেলগঞ্জ এলাকার বলে জানা গেছে।

‎তবে কোস্ট গার্ড জানিয়েছে, বিষয়টির সত্যতা যাচাইয়ে তারা কাজ শুরু করেছে।

‎মোংলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচএম নাসিম উদ্দিন দাবি করেন, সুন্দরবনের ‘শুয়োর মারা খাল’ এলাকা থেকে ১১ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা।

‎তিনি বলেন, ‘এরমধ্যে সবুর নামের এক জেলে ২০ হাজার টাকা বকেয়া রেখে ফিরে এসেছে। তার বাবার নাম আব্দুল হামিদ। সে সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা। এ ছাড়াও একই এলাকার মানিক শেখ, আবু বকর গাজী, জাকির ফরাজী, নুরজামাল শিকদার ও ওয়াহিদ মুন্সীকে জিম্মি করে রেখেছে।’

‎এ সময় মোরেলগঞ্জ এলাকার আরও পাঁচজনকে জিম্মি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে দস্যুরা এখনও মুক্তিপণ হিসেবে কী দিতে হবে, তা জানায়নি বলে জানান তিনি।

‎এদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন জানান, বিষয়টি সম্পর্কে তারা জানতে পেরেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তারা তথ্য যাচাই ও বিশেষ নজরদারি শুরু করেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport