সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে আটক
ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
সরকার ঘোষিত নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙ্গি নৌকা, প্রায় ১০ কেজি চিংড়ি মাছ, একটি ভেসালীসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সুন্দরবনের ক/৩৬ কুলুখালি ভারানী মুখ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, স্টাফ ও সিপিজি সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার সময় তিন জেলেকে একটি ডিঙ্গি নৌকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের উপস্থিতিতে নৌকাটি তল্লাশি করে প্রায় ১০ কেজি চিংড়ি মাছ, একটি ভেসালী ও নৌকায় থাকা অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলে ও জব্দ করা আলামত নিরাপত্তাজনিত কারণে রাত আনুমানিক ১টার দিকে কয়রা আদালতে পুলিশের হেফাজতে রাখা হয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



