সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ছোট সুমন বাহিনীর সহযোগী গ্রেপ্তার
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ছোট সুমন বাহিনীর সহযোগী গ্রেপ্তার

রবি ডাকুয়া, মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ছোট সুমন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্য সুন্দরবনের ফেলুর খন্ডের বৈদ্যমারী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার সদস্যরা বাগেরহাটের মোংলা থানার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াছিন সেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ সোমবার রাত ১টার দিকে মোংলা থানার ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ইয়াছিন সেখ দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে সহায়তা করে আসছিল এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: