সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ আর নেই
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ আর নেই
দেওয়ান মাসুকুর রহমানঃ
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩ জুন ২০২৬) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে প্রবীণ এই রাজনৈতিক নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
লিয়াকত সিকদার জানান, মরহুমের জানাজার নামাজ বুধবার (৩ জুন) বাদ আসর ঢাকার বেরাইদে অনুষ্ঠিত হবে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তার এই প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল। এক শোকবার্তায় তারা বলেন, দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক ধারার বিকাশে এ কে এম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন মুক্তিযোদ্ধা ও জননেতা হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
শোকবার্তায় তিনি আরও বলেন, “রাজনীতিকে জনকল্যাণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠার যে আদর্শ তিনি ধারণ করতেন, তা আগামী প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



