শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত সাতজন গ্রেপ্তার

10 August, 2025 10:26:33
সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত সাতজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন আরও দুই আসামি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার রবিউল ইসলাম জানান, শুক্রবার রাতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। এর মধ্যে ফয়সালসহ তিনজনকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, আল আমিনকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে এবং স্বাধীনকে হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলার অন্য দুই আসামি, পাবনার পাঁচবাড়িয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা থানার বাসিন্দা মো. শাহ জালালকে (৩২), ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া সাতজনই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল এবং তাদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে হত্যাকারীদের স্পষ্টভাবে চেনা যায়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard