শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংসার ভাঙন নাকি ষড়যন্ত্রের অভিযোগ? ফুলবাড়ীতে স্বামীর সংবাদ সম্মেলন

5 May, 2026 10:38:53
সংসার ভাঙন নাকি ষড়যন্ত্রের অভিযোগ? ফুলবাড়ীতে স্বামীর সংবাদ সম্মেলন

মাফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর আনা একাধিক অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন দেলোয়ার হোসেন মামুন নামে এক ব্যক্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে মাদকাসক্তি ও পারিবারিক নির্যাতনের যে অভিযোগ তার স্ত্রী মিনারা পারভীন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, তিনি কখনোই মাদকসংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। এ বিষয়ে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সনদের কথাও উল্লেখ করেন তিনি।
দেলোয়ার হোসেন আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন এবং সামাজিকভাবে পরিচিত একজন ব্যক্তি। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
স্ত্রীর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দীর্ঘ দাম্পত্য জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি। সন্তানদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। তার দাবি, সন্তানদের লেখাপড়াসহ বিভিন্ন খাতে তিনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছেন, যার প্রমাণ তার কাছে রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে তার স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি ত্যাগ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা তিনি ‘মিথ্যা মামলা’ বলে দাবি করেন।
এ ছাড়া গত ২৬ মার্চ রাতে তার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, এ ঘটনায় তিনি ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মিনারা পারভীনের বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard