শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে নাইনটি অপসারণে কঠোর অভিযান | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে নাইনটি অপসারণে কঠোর অভিযান

8 July 2026, 12:43:59

শ্যামনগরে উপকূল রক্ষা বাঁধে নাইনটি অপসারণে কঠোর অভিযান

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরাকে ঘিরে থাকা ১৫ নং পোল্ডারের আওতাধীন উপকূল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(৭ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে গাবুরা ইউপির ডুমুরিয়া, চকবারা, চাঁদনীমুখা, ৯নং সোরা সহ অন্যান্য স্থানের বেড়ি বাঁধ হতে এসকল নাইনটি পাইপ অপসারণ করা হয়।

চিংড়ী বা মৎস্য ঘেরে লবন পানি উত্তোলনের জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সম্প্রতি বেড়ি বাঁধের উপরের ব্লক সরিয়ে বাঁধ কেটে ও কোন কোন স্থানে ছিদ্র করে পাইপের সাহায্যে সেখানে এসব নাইনটি স্থাপন করেছিল। এসব নাইনটি স্থাপনের কারণে উপকূল রক্ষা বাঁধ যেকোন সময়ে ভেঙ্গে এলাকায় প্লাবিত হয়ে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি সাধন হতে পারে।

নাইনটি অপসারণ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাইফউল ইসলাম পাটোয়ারী, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

পাউবোর প্রকৌশলী বলেন দ্বীপ ইউনিয়ন গাবুরার চারপাশে টেক সই বেড়ী বাঁধ নির্মানের কাজ চলমান। এ অবস্থায় কয়েকজন বাঁধ কেটে পাইপের সাহায্যে নাইনটি স্থাপন করছে। বাঁধের ক্ষয়ক্ষতির জন্য নাইনটি অপসারণের নির্দেশ দেওয়া হলেও শোনেননি। যার ফলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নাইনটি অপসারণের অভিযান পরিচালনা করা হয়েছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন আজ থেকে বেড়ী বাঁধের উপর স্থাপিত সকল নাইনটি অপসারণ করা হয়েছে এবং হবে। ভবিষ্যতে কেহ নাইনটি স্থাপন করলে তাদেরকে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন টেকসই বেড়ী বাঁধ নির্মানে গাবুরায় মেগা প্রকল্পের কাজ চলছে। এর মাঝে কিছু ব্যক্তি বাঁধ কেটে নাইনটি বসানোর কার্যক্রম করছে। খবর পেয়ে বাঁধ হতে এসব নাইনটি অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: