শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস, শ্রমিকবান্ধব নীতির ওপর গুরুত্ব
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস, শ্রমিকবান্ধব নীতির ওপর গুরুত্ব
মো.:মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
“সুখী শ্রমিক, কর্মঠ হাত—আগামী দিনের নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় শেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬।
এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরিফা সিদ্দিকা, উপপরিচালক, স্থানীয় সরকার, শেরপুর।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শেরপুর এবং মোঃ কাকন রেজা, সভাপতি, শেরপুর প্রেসক্লাব।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ ১ মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা নির্ধারণ, উন্নত কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে নামেন। পুলিশের গুলিতে বহু শ্রমিক শহীদ হন, যা বিশ্বব্যাপী শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
মহান মে দিবস উপলক্ষে শেরপুরেও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ, কালো ব্যাজ ধারণ, র্যালি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিল।
দিনটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক হিসেবে পালিত হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

