শহীদ জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী ৩১ মে
শহীদ জামিল আখতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী ৩১ মে
দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
আগামী ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন ছাত্রমৈত্রীর সভাপতি শহীদ ডা. জামিল আকতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকী।
১৯৮৮ সালের আজকের ৩১ মে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রমৈত্রীর নেতা জামিল আকতার রতনকে প্রায় ৩৫ জন শিক্ষকদের সামনে হুইসেল বাজিয়ে হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছিলো ৭১ এর পরাজিত শক্তি সাম্প্রদায়িক-মৌলবাদ-জঙ্গিবাদ ঘাতক জামায়াত শিবিরের সন্ত্রাসীরা।
ওইদিন জামিল আখতার রতনকে প্রকাশ্যে রগ কেটে হত্যা করে তারা। তারপর থেকে শুরু হয় বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য সর্বস্তরে নিন্দিত ছাত্র শিবিরের রগ কাটার রাজনীতি।
তারপর থেকে এই দিনটিকে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করে আসছে ছাত্রমৈত্রী।
ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহি বলেন, এদিন সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ জামিল আখতার রতনের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত থাকবেন সাবেক ছাত্রনেতারা। এদিন বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন ছাত্রমৈত্রীর সভাপতি শহীদ ডা. জামিল আকতার রতনের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ‘৯০-এর মহান গণ-অভ্যুত্থানের সংগঠক ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, শহীদ জামিল আখতার রতন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনীতিতে অনুপ্রাণিত করবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



