শরণখোলায় ৭৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শরণখোলায় ৭৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শরণখোলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ৭৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ আলামিন হাওলাদার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রাজৈর গ্রাম থেকে মাদক কেনাবেচার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই মো. শিবলী রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাজৈর গ্রামে অভিযান চালান। এ সময় মাদকদ্রব্য কেনাবেচার সময় আলামিন হাওলাদারকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
পরে আটক আলামিনের দেহ তল্লাশি করে তার পকেট থেকে পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৭৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আলামিন হাওলাদার উপজেলার রাজৈর গ্রামের চাঁন মিয়া হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ও ১০(ক) ধারায় থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



