মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬

লালপুরে হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

25 August, 2026 10:49:06
লালপুরে হ্যাকার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাধীন আলম হোসেন, নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর লালপুরে ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা চালানো একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৪আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার জোতগৌরী গ্রামের আসলাম আলীর ছেলে রাজীব আলী (২৭) ও চান্দের আলীর ছেলে সোহেল রানা (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব কৌশলে দেশের বিভিন্ন জেলার মানুষ, বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে যোগাযোগ স্থাপন করত। অনেক ক্ষেত্রে নারীর কণ্ঠ নকল করে বা মেয়ের পরিচয়ে কথা বলে ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করত। বিশ্বাস অর্জনের পর তারা বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ভেরিফিকেশন কোড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হাতিয়ে নিত। এরপর হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনে টাকা চাওয়ার নামে প্রতারণা চালাতো। এভাবে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport