বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬

রুহিয়ায় সিঁদুরদানের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

22 October, 2026 3:56:22
রুহিয়ায় সিঁদুরদানের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

​ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রতিমা বিসর্জন ও সিঁদুরদানের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
​চলতি বছর রুহিয়া উপজেলাধীন ৬টি ইউনিয়নের মোট ২৮টি মণ্ডপে উদযাপিত হয় এই দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​রুহিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ চন্দ্র রায় বলেন, “প্রতি বছরের মতো এবারও রুহিয়া অঞ্চলে অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।”

​সার্বিক নিরাপত্তা ও পরিবেশ নিয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবী জানান, “শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে রুহিয়া থানার অন্তর্ভুক্ত ২৮টি মণ্ডপেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই এলাকাটি আবহমান কাল থেকেই প্রীতি ও সম্প্রীতির জন্য পরিচিত, এবারও স্থানীয়রা সেই সম্প্রীতি বজায় রেখে শান্তিময় পরিবেশে পূজা উদযাপন করেছেন।”

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard