শুক্রবার ২ অক্টোবর, ২০২৬

রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

30 September, 2026 6:49:37
রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিপ্লব মল্লিক মোংলা,বাগেরহাটঃ

 

বাগেরহাটের রামপাল উপজেলায় উপকূলীয় অঞ্চলের মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রামপাল উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ‘ওয়াদা’-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটিতে অর্থায়ন করছে দাতা সংস্থা ‘এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্ট’ (AFD) এবং সহযোগিতায় রয়েছে ঢাকা উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

ওয়াদা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায় এবং কোডেক এনজিও-এর ফোকাল পার্সন সৈয়দ মাহবুব রহমান সুজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াদা সংস্থার মনিটরিং অফিসার মো. ফয়সাল হাওলাদার, ফিল্ড অফিসার নুর নাহার খাতুন ও মাহমুদ আক্তার বর্ষা। এছাড়াও সমাজসেবা, মহিলা বিষয়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি নারী সদস্য, ঘের মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম ও পুরোহিত) এবং মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের জীবন-জীবিকা এমনিতেই থমকে গেছে। বাগেরহাটের রামপাল উপকূলে বিশেষ করে নারী ও শিশুরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপকূলের জীবন-জীবিকা মানোন্নয়নে সরকারকে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারী শ্রমিকরা আজও বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন এবং তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ওয়াদা সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা উপকূলের নারী শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard