মঙ্গলবার ১২ মে, ২০২৬
রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
11 May, 2026 10:22:36
রামগঞ্জে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে রামগঞ্জ পৌর এলাকার নন্দনপুর ও ভাদুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ এসব আসামীদের আটক করা হয়। এসময় জসীম উদ্দিন, আবু সালেহ, শাকিল ও ইউসুফের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা এবং মনির হোসেনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মোমিন হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরন করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport

