কিশোরগঞ্জে ইয়াবা ও নগদ অর্থসহ দুজন গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কিশোরগঞ্জে ইয়াবা ও নগদ অর্থসহ দুজন গ্রেফতার

11 May 2026, 10:32:04

কিশোরগঞ্জে ইয়াবা ও নগদ অর্থসহ দুজন গ্রেফতার

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতপ আজ ভোরে অভিযানটি চালায় নিকলী থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত দুজন হলেন নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই রোমান খানের নেতৃত্বে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেনসহ পুলিশের দলটি ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালায়।

এ সময় নাদিম ও তার স্ত্রী রানুকে নিজ বাড়ি থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ গ্রেফতার করে। অভিযানের সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে যায়।

ওসি মাহাবুবুর রহমান বলেন, এ ব্যাপারে তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের শিকড় উপড়ে ফেলতে কাজ করছে পুলিশ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: