রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার
রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
৫ জুন (শুক্রবার) দিবাগত রাতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আরজু মোল্লা এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় ছাত্রলীগের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শাহ আলম ও রুবেল।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং চুরির মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শনিবার বেলা ১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, সন্ত্রাসবিরোধী আইন, চুরি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলার আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: