মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

5 September, 2025 12:49:28
যশোরে ৭০ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি

শার্শা উপজেলা প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর মংগলবার ২০২৫। 
যশোরের খুলনা–যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭০ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণবারগুলো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরার সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির নাম অমিত বিশ্বাস (৩১)। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৭০ লাখ ৩০ হাজার টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ মোট উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৭০ লাখ ৫০ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে স্বর্ণ, রূপা, মাদক, বিদেশি মুদ্রা, হুন্ডি ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard